1. salmankoeas@gmail.com : admin :
বিএসএফ-এর পুশইন: বড়লেখা ও বিয়ানীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরলেন ১৫৩ জন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএসএফ-এর পুশইন: বড়লেখা ও বিয়ানীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরলেন ১৫৩ জন

এনামুল হক আলম মৌলভীবাজার :
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৪৮ Time View

✍️ এনামুল হক আলম, জেলা প্রতিনিধি | 

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তিনটি সীমান্তপথে বাংলাদেশি ১৫৩ জন নাগরিককে পুশইন করেছে। রোববার (২৫ মে) ভোরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার লাতু ও পাল্লার তল সীমান্ত এবং সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নোয়াগাঁও সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

বিস্তারিত:

  • লাতু সীমান্ত দিয়ে ফিরেছেন: ৭৯ জন

  • পাল্লার তল সীমান্ত দিয়ে: ৪২ জন

  • নোয়াগাঁও সীমান্ত (বিয়ানীবাজার) দিয়ে: ৩২ জন

এদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পেরোনোর পর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) তাদের একটি বিদ্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। দুপুরে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরওপড়ুন …সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছাতে মৌলভীবাজারে ভূমি মেলার আয়োজন

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইন হওয়া অধিকাংশ ব্যক্তির বাড়ি কুড়িগ্রাম জেলায়। তবে কীভাবে তারা ভারতে গিয়েছিল এবং কতদিন অবস্থান করেছিল, তা তদন্তাধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!