1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ভারতীয় জিরা জব্দ, বিজিবির অভিযানে চোরাচালান প্রতিরোধ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাধবপুরে ভারতীয় জিরা জব্দ, বিজিবির অভিযানে চোরাচালান প্রতিরোধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৪৮ Time View

ক্রাইমসিন সংবাদ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি সূত্র।

বিজিবি জানায়, সোমবার (১৯ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়।

রাত আনুমানিক ৩টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে টহল দলটি সংকেত দিয়ে ট্রাকটি থামায়। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাকের পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জিরা। তাৎক্ষণিকভাবে এসব জিরা জব্দ করা হয়।

এ বিষয়ে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত অবৈধ ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মাধবপুরে ৪৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!