1. salmankoeas@gmail.com : admin :
আমিনা মনসুর ডিগ্রি কলেজের নতুন সভাপতি গোলাম মোস্তফাকে সংবর্ধনা - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনামুখি টু পাঁচগাছি চরকাদাও সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী আমিনা মনসুর ডিগ্রি কলেজের নতুন সভাপতি গোলাম মোস্তফাকে সংবর্ধনা লাখাই থানা পুলিশের অভিযান ৩ অনলাইন জুয়ার আটক অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ ‘মায়া পাখি’ ঈদে আসছে অপূর্ব-নীহার নতুন নাটক প্রাইম ব্যাংক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ : স্কুল ক্রিকেটে জেলার শিরোপা জিতল বগুড়ার বীট মডেল স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালালেন বাউল শিল্পী ডিজে সুমাইয়া লোডশেডিং ও রেড স্পাইডারের  দ্বৈত আঘাতে চা বাগানে দুর্দশা চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ

Join 4 other subscribers

আমিনা মনসুর ডিগ্রি কলেজের নতুন সভাপতি গোলাম মোস্তফাকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৪ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার
আমিনা মনসুর ডিগ্রি কলেজের নবনিযুক্ত সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম মোস্তফাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ পরিবার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কলেজের সাবেক সভাপতি সেলিম রেজা এমপি। বিশেষ অতিথি ছিলেন আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহসীন রেজা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম রেজা এমপি নবনিযুক্ত সভাপতি গোলাম মোস্তফাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক রেজাউল করিম। পরে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বিশেষ অতিথি অধ্যক্ষ মহসীন রেজা, কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদুল ইসলাম, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিবাকর সরকার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা খাতুন।

এর আগে শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুন নুর ও আবুল কালাম আজাদ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, হুমায়ুন কবীর, তুহিন আফরোজ, প্রভাষক রুমানা আক্তার ও লাবনী খাতুনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজের নবনির্মিত মুক্তমঞ্চ ও আধুনিকায়নকৃত শিক্ষক মিলনায়তনের উদ্বোধন করেন।

আরওপড়ুন….. ‘মায়া পাখি’ ঈদে আসছে অপূর্ব-নীহার নতুন নাটক


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading