1. salmankoeas@gmail.com : admin :
সরকারি চাকরিজীবীরা চরম উৎকণ্ঠায় নতুন বেতন কাঠামো নিয়ে - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

সরকারি চাকরিজীবীরা চরম উৎকণ্ঠায় নতুন বেতন কাঠামো নিয়ে

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৮৩ Time View

নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তার কারণে উদ্বেগের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর প্রায় এক যুগ পার হতে চললেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন বেতন কাঠামোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

 

দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময়ে গণমাধ্যমে ন্যূনতম বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশসহ পে কমিশনের বিভিন্ন প্রস্তাবনা প্রকাশিত হলেও এখনো চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় চাকরিজীবীদের মধ্যে হতাশা বাড়ছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন পে স্কেল একযোগে বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে কার্যকর করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ প্রস্তাবের বিরোধিতা করছেন বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা। তাদের দাবি, আংশিক নয়, বরং একবারেই পূর্ণাঙ্গ নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিতে হবে।

 

চাকরিজীবীদের মতে, দীর্ঘদিন পর বেতন বৃদ্ধির উদ্যোগ ইতিবাচক হলেও উচ্চ মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে ধাপে ধাপে বেতন বৃদ্ধি বাস্তব জীবনের আর্থিক চাপ কমাতে পর্যাপ্ত হবে না। তারা এক ধাপে শতভাগ নতুন পে স্কেল কার্যকরের দাবি জানিয়েছেন।

 

এদিকে আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার আলোচনা থাকলেও জুনের মধ্যেই প্রজ্ঞাপন জারি না হলে প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ফলে নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের উৎকণ্ঠা দিন দিন বাড়ছে।

ডা’কাতি মাম’লার আসা’মিদের প্রকাশ্য হু’মকির অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!