1. salmankoeas@gmail.com : admin :
জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাবির আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব মারিশা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান ডিমলার চাপানী ইউনিয়নের বিন্নাকুরি এলাকায় ভাঙা রাস্তার চরম দুর্ভোগ: মানবতার টানে এগিয়ে এলেন সহৃদয়বান আব্দুল বারেক মৌলভীবাজারে ব্যাংকে ৫০ হাজার টাকা চুরির চেষ্টাকালে দুই পেশাদার পকেটমার আটক, পরে পুলিশের হাতে সোপর্দ সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাবির আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব মারিশা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩২২ Time View

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাবির আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব মারিশা

জেলা প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এ কমিটিতে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবু সাইদকে আহ্বায়ক ও একই বিভাগের মারিশা রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম.আবু ফয়েজ এবং সদস্য সচিব বিল্লাল হোসেন এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালসাবিল ও যুগ্ম আহবায়ক হিসেবে আছেন আইন অনুষদের রফিকুল ইসলাম, সাবিহা আলম মুন্নী, হুমায়ুন কবির, আমিরুল ইসলাম আমির, মোহাম্মদ আলী আকন্দ, গোলাম আযম সিয়াম, নাফিউল ইসলাম, নাঈম মিয়া, জহিরুল মিয়া, আশিক, মির্জা আলমগীর, হাবিবুর রহমান, ময়নুল ইসলাম বিপ্লব, সোহাগ সরকার ও আজিম।

এ ছাড়াও আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন একই অনুষদের তাওহীদ ইকবাল, মেহেদী হাসান সিয়াম, আব্দুল্লাহ ফাহাদ, আসিফ আল মাহমুদ, আরফান হোসেন আরিফ, আতিকুর রহমান, রাজিন সালেহ, মাহরুফ ইসলাম, মাহরুফ ইসলাম মাহিম, সোহানুর রহমান ও খলিদ।

কমিটির বিষয়ে রাবি শাখা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক আবু সাঈদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব এম.আবু ফয়েজ ও সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন(বিপ্লব) আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথভাবে সম্পাদনে আমরা বদ্ধপরিকর। আইন ছাত্র ফোরাম জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের স্পিরিট কে ধারণ করে কাজ করে যাবে ইনশাআল্লাহ, আমরা প্রাসঙ্গিক কাজের মাধ্যমে এ সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!