1. salmankoeas@gmail.com : admin :
পাওনা টাকা নিয়ে বিরোধে ওষুধ ব্যবসায়ীকে হত্যা, আসামি গ্রেফতার প্রশংসায় ভাসছে পুলিশ সুপার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

পাওনা টাকা নিয়ে বিরোধে ওষুধ ব্যবসায়ীকে হত্যা, আসামি গ্রেফতার প্রশংসায় ভাসছে পুলিশ সুপার

দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৪৭ Time View

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জে ওষুধ ব্যবসায়ী সাধক চন্দ্র রায়ের হত্যার রহস্য উদঘাটনসহ একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুরের সাধারণ মানুষের মাঝে প্রশংসা ভাসছে মো. মারুফাত হুসাইন পুলিশ সুপার ।

একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ঠাকুরগাঁও থেকে মনোদ্বীপ রায় (২০) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের তপন কুমার রায়ের ছেলে।

শনিবার (২৮ জুন) সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মারুফাত হোসেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রায় এক মাস আগে মনোদ্বীপ রায় সাধক চন্দ্র রায়ের কাছ থেকে ১১ হাজার টাকা ধার নেন।

টাকা পরিশোধে দেরি হওয়ায় সাধকের মা ও মনোদ্বীপের মায়ের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে মনোদ্বীপের মা তাকে গালাগালি করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে গত সোমবার রাতে মনোদ্বীপ রায় সাধককে গ্রামের পাশের এক পুকুরপাড়ে ডেকে নেন। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি একটি বাঁশের লাঠি দিয়ে সাধকের মাথায় আঘাত করেন।

আরওপড়ুন ….দেওয়ানগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় সহকারী শিক্ষক নিহত, একজন গুরুতর আহত।

এতে ঘটনাস্থলেই সাধকের মৃত্যু হয়। পরে মরদেহটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান তিনি। ঘটনার পর দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও থেকে মনোদ্বীপকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাধককে হত্যার কথা স্বীকার করেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বানা, অতিরিক্ত পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!