1. salmankoeas@gmail.com : admin :
ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা রাত নামলেই কাটা নদীর পাড়ে আগুন, পোড়ানো হচ্ছে পুরোনো ব্যাটারি। ২০ দিন ধরে চলছে কার্যক্রম, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই এএসআইয়ের বক্তব্য ভাইরাল

ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২০ Time View
ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

ভয় ও চাপমুক্ত পরিবেশে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণের পাশাপাশি সৎ, মানবিক ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে উঠতে চায় গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতানুগতিক মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা, বাস্তবমুখী জ্ঞান ও স্বাধীন চিন্তার বিকাশ ঘটিয়ে নিজেদের ভবিষ্যৎ নির্মাণের স্বপ্নের কথা জানিয়েছে তারা।

বৃহস্পতিবার বিদ্যালয়ের সেমিনার কক্ষে নাগরিক প্লাটফরম জনউদ্যোগ গাইবান্ধার আয়োজনে ‘শিক্ষার্থীদের চোখে আমার স্বপ্ন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভার আগে একই বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে তাদের স্বপ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরে।

বক্তারা বলেন, শিক্ষা কোনো বোঝা নয়; এটি হবে আনন্দ ও অনুসন্ধানের মাধ্যম। শিক্ষার্থীরা কৌতূহল নিয়ে শিখবে এবং ভুলকে ব্যর্থতা হিসেবে না দেখে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস অর্জন করবে। ভালো ফলাফলের পাশাপাশি সততা, দয়া, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই হওয়া উচিত শিক্ষার অন্যতম লক্ষ্য।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিদ্যালয়ে সহযোগিতাপূর্ণ ও বন্ধুসুলভ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। প্রতিযোগিতার ইঁদুর দৌড়ের পরিবর্তে একে অপরকে সহযোগিতা করার মানসিকতা তৈরি করতে হবে। শিক্ষকদের হতে হবে শিক্ষার্থীদের পথপ্রদর্শক ও বন্ধু, যাতে তারা নির্ভয়ে নিজেদের কথা ও সমস্যার কথা বলতে পারে। পাশাপাশি বইয়ের বাইরের বাস্তব জীবন ও কর্মমুখী জ্ঞানের সঙ্গে শিক্ষাকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।

রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম শাহজালাল সুলতান মিল্লাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জনউদ্যোগ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, শিক্ষক অঞ্জলী রানী দেবী, সাংস্কৃতিক কর্মী শিরিন আকতার ও সমাজকর্মী গোলাম রব্বানী মুসাসহ অনেকে।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্ন, প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনার নানা দিক উঠে আসে। বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীদের চোখে দেখা স্বপ্নই আগামী দিনের সুন্দর সমাজ ও দেশের ভিত্তি। তাদের মেধা, সততা, সৃজনশীলতা ও পরিশ্রমকে যথাযথভাবে বিকশিত করার সুযোগ সৃষ্টি করতে পারলেই সেই স্বপ্ন বাস্তব রূপ পাবে।

বিদ্যালয়টির সেমিনারকক্ষে আয়োজিত এ আয়োজন শিক্ষার্থীদের নিজেদের ভাবনা প্রকাশের একটি উন্মুক্ত ক্ষেত্র তৈরি করে। এতে রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশার বিষয়টি বিশেষভাবে ফুটে ওঠে।

আরওপড়ুন…… শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!