1. salmankoeas@gmail.com : admin :
মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা রাত নামলেই কাটা নদীর পাড়ে আগুন, পোড়ানো হচ্ছে পুরোনো ব্যাটারি। ২০ দিন ধরে চলছে কার্যক্রম, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই এএসআইয়ের বক্তব্য ভাইরাল ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে’

মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৩ Time View
মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোনাই নদী, উপজেলা পরিষদের পুকুর ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস এম ফয়সল।

সভায় এস এম ফয়সল বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন। বক্তব্য দেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, শামসুর রহমান, সেলিনা আক্তার ও নূরজাহান আক্তার প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা এবং শিক্ষকদের দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। পরে আকস্মিকভাবে শ্রেণিকক্ষ ভেঙে পড়া রতনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি ভিত্তিতে নির্মাণ করা শ্রেণিকক্ষ হস্তান্তর করা হয়। নতুন শ্রেণিকক্ষ পাওয়ায় বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।

আরওপড়ুন…… নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!