1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ট্রেন লাইনচ্যুত, তেল লুটে হুড়োহুড়ি - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

মাধবপুরে ট্রেন লাইনচ্যুত, তেল লুটে হুড়োহুড়ি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২১৭ Time View

মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর উল্টে যাওয়া ওয়াগন থেকে তেল লুটপাটে নেমেছে শত শত স্থানীয় বাসিন্দা। তেল সংগ্রহে আসা জনতাকে সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

বুধবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি উপজেলার মনতলা রেলস্টেশনের অদূরে রাজাপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে তেলবাহী ওয়াগনসহ মোট ছয়টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই আশপাশের এলাকার মানুষ বালতি, পাতিল, জগ ও প্লাস্টিকের গামলা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। উল্টে যাওয়া ওয়াগন থেকে মাটিতে পড়ে থাকা তেল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যেতে দেখা যায় অনেককে। পরবর্তীতে সরাসরি ওয়াগন থেকেও তেল লুট করতে শুরু করে কিছু মানুষ। কে আগে তেল নেবেন, তা নিয়ে চলে প্রতিযোগিতাও।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও জনতার ভিড় সামাল দিতে ব্যর্থ হয়।
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট ইয়াকুব আলী বলেন, “ট্রেনের বগি থেকে তেল সংগ্রহ করতে মানুষের এ ভিড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে।”

মনতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে রওনা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।
দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে।
আরওপড়ুন…. রক্তদান সংগঠন ‘রেড সেল ইন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় ও প্রবাসী নতুন কমিটি গঠন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!