1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০৮ Time View
মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডটস কর্নারে যক্ষা রোগের চিকিৎসায় আবশ্যিক ব্যবহার্য টু এফডিসি (রিফামপিসিন ও আইসোনিয়াজিড) ট্যাবলেটের সরবরাহ সংকটের কারনে টিবি রোগীরা দূর্ভোগে পড়েছেন। সংকটের কথা স্বীকার করে ডটস কর্নারে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে প্রায় এক মাস ধরে প্রয়োজনীয় এই ওষুধের সরবরাহ না থাকায় রোগীদের ঠিকমতো ওষুধ দেওয়া যাচ্ছে না। ফলে দূরদূরান্ত থেকে অনেকে কষ্ট করে এসেও ওষুধ না পেয়ে বিফলমনোরথ হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডটস কর্নারে বিনামূল্যে যক্ষা রোগীদেে কফ পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। প্রতিদিন অন্তত ৮/১০ জন সন্দেহভাজন রোগী কফের নমুনা নিয়ে আসেন। পরীক্ষার পর অন্তত শতকরা ৬০/৭০ জনেরই যক্ষা রোগ শনাক্ত হয়।শনাক্তকৃত রোগীদের মাসিক ভিত্তিতে যক্ষার ওষুধ দেওয়ার কথা থাকলেও গত প্রায় একমাস ধরে সরবরাহ স্বাভাবিক না থাকায় কার্ডধারী অনেকেই ওষুধ পাচ্ছেন না। ডটস কর্নারে তালিকাভুক্ত রোগীর সংখ্যা ৪৫০ জন বলে জানা গেছে। এর অর্ধেক সংখ্যক রোগীকেই রোগের বিস্তার (বর্তমান অবস্থা অনুযায়ী ) নিয়মিত ৩/৪ টি করে টু এফডিসি ট্যাবলেট খেতে হয়।
আর প্রাথমিক পর্যায়ে থাকা রোগীদের প্রতিদিন ২ টি করে ট্যাবলেট খেতে হয়। সূত্র মতে সরবরাহ কম থাকায় যাদের ৩/৪ টি ট্যাবলেট খাওয়ার কথা তাঁরাই বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সরবরাহ কম থাকায় আগত সব রোগীকেই ওষুধ দিতে গিয়ে সবদিক ঠিকমতো সামলানো যাচ্ছে না। অনেক রোগীকে মাসে একবারের পরিবর্তে চারবার এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডটস সেন্টারে আসতে হয়। এতে রোগীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি যাতায়াত খরচ বাবদ বাড়তি টাকাও খরচ করতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর ডটস কর্নারে ওষুধ সরবরাহে অপ্রতুলতার কথা স্বীকার করে জানিয়েছেন কিছুদিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে এবং রোগীদের দূর্ভোগ কমে যাবে।

আরওপড়ুন…… জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!