1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে পারিবারিক বিরোধে পুরনো রাস্তা আটকে দিল প্রতিপক্ষ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

মাধবপুরে পারিবারিক বিরোধে পুরনো রাস্তা আটকে দিল প্রতিপক্ষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৮৪ Time View

মাধবপুর প্রতিনিধি – ফরাস উদ্দিন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নয়াপাড়া ইউপির কড়রা চৌধুরীপাড়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে অসংখ্য মানুষের চলাচলের একমাত্র পুরনো রাস্তা আটকে দেওয়ার ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে প্রতিপক্ষ বেড়া দিয়ে রাস্তার উপর কেটে ময়লা-আবর্জনা ফেলে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

ভুক্তভোগী সেলিম চৌধুরী বলেন, “এটি আমাদের পূর্বপুরুষদের ব্যবহৃত পুরনো রাস্তা। কয়েক দশক ধরে অসংখ্য পরিবার, ভাড়াটিয়া ও সাধারণ মানুষ এ পথেই চলাচল করছে। অথচ রাতের আঁধারে পরিকল্পিতভাবে একদল উশৃঙ্খল লোক দিয়ে রাস্তার উপর ময়লা ফেলে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এলাকাবাসীর নিত্যদিনের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।”

এ ঘটনায় তিনি মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করেন।
স্থানীয় ইউপি সদস্য খসরু মিয়া বলেন, “এটি দীর্ঘদিনের পুরনো রাস্তা। অন্তত ১০-১২ বছর ধরে অসংখ্য পরিবার এ পথে চলাচল করছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে রাস্তা বন্ধ করে দিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ সোহেল মিয়া বলেন, “আমি ভোর রাতে খবর পাই যে রাতের আঁধারে রাস্তা আটকে দেওয়া হয়েছে। এরপর আমি দু’পক্ষের সঙ্গে যোগাযোগ করি এবং জানাই—রাস্তার বাধা যেন দ্রুত সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি পারিবারিক বিষয় মীমাংসার জন্য আগামী ৩১ আগস্ট সালিশে বসা হবে।”

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “রাস্তায় বাধা দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শামীম চৌধুরীকে ডেকে আনা হয়েছে। আমরা তাকে নির্দেশ দিয়েছি, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দ্রুত বিষয়টি মীমাংসা করে চলাচলের পথ খুলে দিতে হবে।”

 

এলাকাবাসীর দাবি—অবিলম্বে রাস্তা খুলে দেওয়া হোক এবং এরকম বেআইনি কাজের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!