1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বদলির পরও কর্মস্থল ছাড়েননি পিআইও! প্রশ্নের মুখে প্রশাসন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

মাধবপুরে বদলির পরও কর্মস্থল ছাড়েননি পিআইও! প্রশ্নের মুখে প্রশাসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ Time View

মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বদলি হওয়া সত্ত্বেও কর্মস্থলে বহাল রয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূর মামুন—এমন অভিযোগ ঘিরে আলোচনা চলছে স্থানীয় মহলে।

জানা যায়, নূর মামুন ২০২২ সালে মাধবপুর উপজেলায় যোগদান করেন। প্রায় চার মাস আগে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে তার বদলির আদেশ জারি করা হলেও এখনো তিনি একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে গাফিলতি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে। এ অবস্থায় বদলির আদেশ কার্যকর না হওয়ায় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, “বদলির বিষয়টি আমি শুনেছি। এখন তিনি কিভাবে আছেন, তা আমি জানি না। তবে নতুন কর্মকর্তা আসলে কাজের গতি বাড়বে।”

অভিযোগের বিষয়ে পিআইও নূর মামুন বলেন, “আমার স্ত্রী অসুস্থ। তিনি এখানে হাসপাতালে ভর্তি আছেন। তিন দিন পরপর তাকে ইনজেকশন দিতে হয়। এ কারণে আপাতত আমাকে এখানে থাকতে হচ্ছে। তিনি সুস্থ হলে আমি চলে যাব।”
উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত কিনা জানতে চাইলে তিনি বলেন, “হবিগঞ্জ জেলার স্যার বিষয়টি জানেন।”

এদিকে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহলের মতে, বদলির আদেশ দ্রুত কার্যকর করা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা জরুরি। এতে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

আরওপড়ুন….. মাধবপুরে দুঃসাহসিক চুরি, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!