1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২

মাধবপুরে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৪ Time View

ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মাধবপুর ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। ভোররাত আনুমানিক ৩টার দিকে একটি বালি বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বালির নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ট্রাকটির কোনো চালক বা মালিককে পাওয়া যায়নি।

বিজিবি আরও জানায়, জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান বলেন, “উদ্ধারকৃত চোরাচালানি মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।” তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!