1. salmankoeas@gmail.com : admin :
রাজনগরে সংঘর্ষের পর সেনা অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

রাজনগরে সংঘর্ষের পর সেনা অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫১৮ Time View
রাজনগরে সংঘর্ষের পর সেনা অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার প্রেমনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি এয়ারগানসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ বাধে। এসময় সংঘর্ষকারীদের একজন একটি এয়ারগান প্রদর্শন করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন, যারা পরে প্রাথমিক চিকিৎসা নেন।

সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি. এম. হাসান শাহরিয়ার জিন্নাহর নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী সংঘর্ষে ব্যবহৃত ১টি এয়ারগান, ২টি দা এবং ৬টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রসমূহ রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সেনা ক্যাম্প কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ক্রাইমসিন/ কে এ এস

আরওপড়ুন…সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন মৌলভীবাজারের দুই পুলিশ কর্মকর্তা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!