1. salmankoeas@gmail.com : admin :
সরকার দুর্নীতির সাথে আপোষ করবে না চুনারুঘাটে বক্তাদের ঘোষণা - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

সরকার দুর্নীতির সাথে আপোষ করবে না চুনারুঘাটে বক্তাদের ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫৪ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে। জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়নই বিএনপি সরকারের মূল লক্ষ্য। দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই জনগণের সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা ও স্বপ্ন তুলে ধরেছিলেন—একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমাদের মধ্যে কোনো লুকোচুরি থাকবে না, দেশের স্বার্থে সবাইকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যদি অন্যায়, দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
সোমবার সকালে চুনারুঘাট উপজেলার গাজীপুর এলাকায় বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফীন।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ, বলেন বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো কৃষি। কৃষিকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে হলে পানির সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। এ জন্য দেশের নদী, খাল-বিল ও জলাধারগুলোকে তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি দেশের জনপ্রিয় ও বৃহৎ রাজনৈতিক সংগঠন। দেশের আনাচে-কানাচে দলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক রয়েছে। সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই খাল পুনঃখনন কাজ সম্পন্ন করা হবে। যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় সেজন্য প্রশাসনের কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, বিএনপি সরকারের আমলে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। দেশের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনগণের করের টাকা যেন সঠিকভাবে উন্নয়ন কাজে ব্যয় হয়, সে বিষয়েও সরকার কঠোর নজরদারি রাখবে।
তিনি আরও বলেন, সরকার যখন জনগণের জন্য কোনো সুবিধা বা সহায়তা দেবে, তা প্রকাশ্যভাবে জানিয়ে দেওয়া হবে। এখানে কোনো গোপনীয়তা বা লুকোচুরি থাকবে না। সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের ফলে এলাকার কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। এতে জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে। স্থানীয় কৃষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষিকাজ আরও সহজ হবে।
সরকার ইতোমধ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা করছে সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়ার নাজিম উদ্দিন শামছু উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সেক্রেটারি মীর সিরাজ, সাংগঠনিক করিম সরকার, যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ প্রমূখ।
বার্তা প্রেরক:
মোঃ আইয়ুব খান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!