
মো.সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে চুকাইবাড়ি ইউনিয়নের বীর হলকা উচ্চ বিদ্যালয় মাঠে মহুরম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে চুকাইবাড়ি ইউনিয়নের বীর হলকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেলতলি বাজার উড়ন্ত ক্লাব ১-০গোলে মন্ডল বাজার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথম পুরস্কার 32″টিভি ও দ্বিতীয় পুরস্কার 24″টিভি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সন্মানিত সদস্য,ব্যারিস্টার মো, শাহাদাত বিন শোভন।প্রধান বক্তা ছিলেন,জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এল এল বি অর্থনীতি এমবিএ মো, আতিকুর রহমান সাজু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুর রশিদ সাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা, সহসভাপতি, লাভলু মিয়া, বাদল মিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা ,উপজেলা যুবদলের সদস্য সচিব, আল মামুন,সহ আরও অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।সার্বিক আয়োজনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সফল সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সভাপতি, জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত এমপির বডিগার্ড, মো, নয়ন মিয়া।টুর্নামেন্টকে কেন্দ্র করে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠ জমে ওঠে।
Subscribe to get the latest posts sent to your email.