1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে তিনশো পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক । - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে তিনশো পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক ।

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৮৯ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে তিনশো পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৭ জুলাই) ভোররাতে উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল।

মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন এর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে গোয়ালনগর গ্রামের মৃত মনমোহন দাসের পুত্র সজল দাস (৪৫), মৃত আব্দুর রশিদের পুত্র সেন্টু মিয়া (৩০) এবং মো. কাচম মিয়ার পুত্র মো. ফারুক মিয়া (৩১) কে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট তিনশো পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় জনগণের দাবি, এ ধরনের নিয়মিত অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরওপড়ুন….“জুলুমের মাঝেও বিএনপি মাথা তুলে দাঁড়িয়েছে ,বিএনপি ধ্বংস হয়নি, সংগঠিত হচ্ছে’—চুনারঘাটে আলোচনা সভায় সাবেক এমপি ফয়সল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!