1. salmankoeas@gmail.com : admin :
অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি আটক - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

র‍্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুরে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি সামিউল হক অনিককেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. সহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত স্কুলছাত্রী মাধবপুর উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা এবং জগদীশপুর জে.সি হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত সামিউল হক অনিক ভিকটিমের পাশের বাসায় তার স্ত্রীসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি বিভিন্ন সময় ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেন। বিষয়টি ভিকটিমের পিতা জানতে পেরে বাধা দিলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে অপহরণের হুমকি দেন।

গত ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পর ভিকটিম আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ভিকটিমের পিতা জানতে পারেন, স্কুলে যাওয়ার পথে বাড়ির সামনে সড়ক থেকে সামিউল হক অনিক ও তার সহযোগীরা জোরপূর্বক একটি সিএনজিতে তুলে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শায়েস্তাগঞ্জ থানাধীন ওলিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাধবপুর থানার মামলা নম্বর-৩২ (তারিখ: ২৭/০১/২০২৬), ধারা—নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২৫) এর ৭/৩০ এর আওতায় এজাহারনামীয় প্রধান পলাতক আসামি সামিউল হক অনিককে গ্রেপ্তার করে এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত সামিউল হক অনিক (২৫) ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরওপড়ুন……দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে১৫ দিনের কারাদণ্ড

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!