1. salmankoeas@gmail.com : admin :
ঈদ উপলক্ষে এমপি সৈয়দ মুহাম্মদ ফয়সলের সঙ্গে মাধবপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

ঈদ উপলক্ষে এমপি সৈয়দ মুহাম্মদ ফয়সলের সঙ্গে মাধবপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৮৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়সলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমদ সালমান, কার্যকরী কমিটির সদস্য এম এম গউছ, মোক্তার হোসেন ও জালাল উদ্দীন লস্কর প্রমুখ। এছাড়াও মাধবপুর প্রাথমিক শিক্ষক ঐক্যজোটের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়সল এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিক সমাজের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেসক্লাব নেতৃবৃন্দ সংসদ সদস্যের দীর্ঘ রাজনৈতিক জীবনে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা উল্লেখ করেন, তাঁর নেতৃত্বে মাধবপুর-চুনারুঘাট এলাকায় দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে, যা সর্বমহলে প্রশংসিত।

সাক্ষাৎ শেষে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ভবিষ্যতেও সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরওপড়ুন……মাধবপুরে আল-আরাফাহ ঈদগাহে ঈদের নামাজ আদায়, এমপি এস এম ফয়সলের শুভেচ্ছা বিনিময়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!