1. salmankoeas@gmail.com : admin :
কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৮২ Time View
কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি

মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিতলা পূর্ব বাল্লা সরকারি কবরস্থানের জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দখলদারদের উচ্ছেদ এবং সরকারি জমি রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় এলাকাবাসী।

৬ আগস্ট ২০২৬ তারিখে দাখিল করা ওই আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে হরিতলা, শিবজয়নগর, কালিনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ হরিতলা পূর্ব বাল্লা সরকারি কবরস্থানটি দাফন-কাফনের একমাত্র স্থান হিসেবে ব্যবহার করে আসছেন।

আবেদনে অভিযোগ করা হয়, সম্প্রতি কয়েকজন ব্যক্তি সরকারি কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানে বসতঘর নির্মাণ শুরু করেছেন। স্থানীয়রা তাদের বাধা দিলেও তারা কোনো কর্ণপাত না করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, এভাবে সরকারি কবরস্থানের জমি দখল অব্যাহত থাকলে ভবিষ্যতে কবরস্থানের অস্তিত্ব সংকটে পড়বে এবং হাজারো মানুষের মরদেহ দাফনের জন্য পর্যাপ্ত জায়গার সংকট সৃষ্টি হবে। এতে জনস্বার্থ ও ধর্মীয় অনুভূতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে আবেদনকারী মো. শামীম মিয়া, এলাকাবাসীর পক্ষে, উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে সরকারি কবরস্থানের দখলকৃত জমি উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সরকারি কবরস্থানের জায়গা দখলমুক্ত করবে এবং ভবিষ্যতে এ ধরনের দখলচেষ্টা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আরওপড়ুন…… মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!