1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৫ Time View
কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস ৩৮তম ব্যাচের কর্মকর্তা শাহনাজ পারভীন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। এ সময় কাজিপুর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জানা যায়, শাহনাজ পারভীন এর আগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজিপুরে নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় সংসদ সদস্য সেলিম রেজা নবাগত ইউএনওকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে একই সঙ্গে কাজিপুরের বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তিনি সম্প্রতি নরসিংদী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদান করেছেন।

কাজিপুরের সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি পরিমল কুমার তরফদার এবং কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরওপড়ুন…. বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!