1. salmankoeas@gmail.com : admin :
কিশোরগঞ্জে বেনজির আহমেদ নামে ভিসা প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

কিশোরগঞ্জে বেনজির আহমেদ নামে ভিসা প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ ভিসা প্রতারক চক্রের মূল হোতা বেনজির আহমেদ (২৪) কে গ্রেফতার করেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার ঝর্ণার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি মঙ্গলবার।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন।

বেনজির কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর সাতঘড়িপাড়ার আব্দুল মালেকের ছেলে। দীর্ঘদিন ধরে সে ভিসা প্রতারকদের প্রধান হিসেবে কার্যক্রম চালিয়ে আসছিল।

মামলার সূত্রে জানা যায়, বেনজিরসহ প্রতারক চক্র ফেসবুকে কানাডা যাওয়ার ভিসার লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখাত। কুড়িগ্রামের নাগেশ্বরীর ভোবানন্দের কুটি গ্রামের শাহজাহান আলীর ছেলে জাহেদুল ইসলামও এই ফাঁদে পড়ে। বিভিন্ন সময়ে বিকাশ ও নগদে ১৬ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেন প্রতারকরা। বিমানবন্দরে গিয়ে জাহেদুল বুঝতে পারে ভিসা ভুয়া সঙ্গে সঙ্গে ভিসা প্রসেস কারী এবং প্রধানকারীর মোবাইলেও যোগাযোগ করলে মোবাইলটি নম্বরটি বন্ধ পাওয়া যায়।

জাহেদুল সম্প্রতি কিশোরগঞ্জ থানায় গ্রেফতারকৃত বেনজিরসহ ছয়জনের নাম উল্লেখ করে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ বেনজিরকে গ্রেফতার করে মঙ্গলবার (আজ দুপুরে) দুপুরে জেলা কারাগারে পাঠায়।

ওসি আশরাফুল ইসলাম জানান, বেনজিরকে গ্রেফতার নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত বেনজির আহমেদকে ভিসা সুরক্ষা আইনে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং মামলার অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!