1. salmankoeas@gmail.com : admin :
পারাবত এক্সপ্রেসে গাঁজা পাচার: ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতির সময় দুই যাত্রী গ্রেফতার আলোচিত অভিযানে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

পারাবত এক্সপ্রেসে গাঁজা পাচার: ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতির সময় দুই যাত্রী গ্রেফতার আলোচিত অভিযানে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৫৬ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পারাবত এক্সপ্রেসের যাত্রাবিরতির সুযোগে রেলওয়ে পুলিশের অভিযান চালিয়ে ট্রেনে করে গাঁজা পাচারের সময় দুইজন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের আছকির মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৩৪) এবং একই উপজেলার চারাভাঙ্গা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আব্দুল আহাদ (৪০)।
বুধবার (২৩ জুলাই) রাতে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ‘‘ঝ’’ বগির ১১ ও ১২ নম্বর সিটে বসা অবস্থায় তাদের আটক করে রেলওয়ে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। রেলওয়ে পুলিশের একাধিক সদস্য এই অভিযান পরিচালনা করেন।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা এই তল্লাশি অভিযান চালায়। ট্রেনে ওঠার পর থেকেই সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। পরে যাত্রীদের যাচাই-বাছাইয়ের সময় তাদের হেফাজতে থাকা ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
আরও চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, আটক ফরহাদ মিয়া একজন রাজনৈতিক ব্যক্তি। তিনি নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। এমন একজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ওঠায় রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা শুরু হয়েছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এ ঘটনায় মাদক পাচারের নতুন কৌশল ও রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মাঝে। বিষয়টি তদন্তসাপেক্ষে আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!