1. salmankoeas@gmail.com : admin :
পোড়া তেল ও রাসায়নিক ব্যবহার : বগুড়ায় সেমাই উৎপাদন কারখানায় র‌্যাবের অভিযান, জব্দ-জরিমানা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

পোড়া তেল ও রাসায়নিক ব্যবহার : বগুড়ায় সেমাই উৎপাদন কারখানায় র‌্যাবের অভিযান, জব্দ-জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৪১ Time View

বগুড়া প্রতিনিধি তানসেন আলী মন্টু

বগুড়ার লাচ্ছা সেমাই উৎপাদন কারখানা থেকে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর পোড়া তেল, ক্ষতিকারক রাসায়নিক রং মেশানো খাদ্য সামগ্রী জব্দ ও ব্যবসায়ীর জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ঈদ সামনে রেখে কয়েকমাস আগে থেকেই কথিত কারখানায় তোড়জোড় চলছিল।

গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। এরআগে, শনিবার সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার সারাবেলা লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালানো হয়। উৎপাদন কাজে ব্যবহৃত ৬০ কেজি অস্বাস্থ্যকর তেল ও প্রায় ৯০ মন ক্ষতিকারক রং মিশিয়ে উৎপাদিত লাচ্ছা সেমাই জব্দ করে র‌্যাব।

কারখানার নারী উদ্যোক্তার (ব্যবসায়ী) ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। জব্দকৃত লাচ্ছা সেমাই ধ্বংস করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ডিত নাদিরা সুলতানা (৪৭) বগুড়া সদরের ফুলবাড়ি মধ্যপাড়ার নজরুল ইসলামের মেয়ে।

সরেজমিনে বগুড়া শহর ও গ্রামীণ জনপদে সেমাই উৎপাদনের অসংখ্য কারখানা দেখা যায়। অপরিচ্ছন্ন পরিবেশের অস্বাস্থ্যকর প্রক্রিয়া প্রতিবছরই দেখা যায়। প্রশাসনের অভিযানে জরিমানা হয়, তবুও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মেঝেতে ময়দা ফেলে পায়ের তলায় মাড়িয়ে খামির তৈরি চলছে। নিম্নমানের ময়দার ডো তৈরি, অনুমোদনহীন রাসায়নিক রং, ডালডা গলানো, পোড়া তেল ব্যবহার করে সেমাই উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। বেশির ভাগ কারখানার অনুমোদন নেই। এখানকার চিকন ও লাচ্ছা সেমাই গোটা উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

মাধবপিরে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো ৪০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!