1. salmankoeas@gmail.com : admin :
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মাধবপুরে ৭ সমবায় সমিতিতে চারা রোপণ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মাধবপুরে ৭ সমবায় সমিতিতে চারা রোপণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৪৩ Time View
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মাধবপুরে ৭ সমবায় সমিতিতে চারা রোপণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশকে আরও সবুজায়নের লক্ষ্যে মাধবপুর উপজেলায় সমবায় বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নির্দেশনা এবং হবিগঞ্জ জেলা সমবায় কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলা সমবায় কার্যালয়ের সমবায় কর্মকর্তা মো. ইসমাইল তালুকদার রাহির নেতৃত্বে উপজেলার সাতটি সমবায় সমিতিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

যেসব সমবায় সমিতিতে বৃক্ষরোপণ করা হয়েছে সেগুলো হলো— প্রত্যাশা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, বৈশাখী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, হিমালয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, সুরভী শ্রমজীবী সমবায় সমিতি, উপায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং জীবন উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড।

উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে সমবায় সমিতিগুলোর সদস্যদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং সামাজিক বনায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন সমবায় সমিতিতে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

মাধবপুর উপজেলা সমবায় কার্যালয়ের সমবায় অফিসার মো. ইসমাইল তালুকদার রাহি বলেন, “সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সমবায় বিভাগের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য অর্জনে মাধবপুর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সমবায় সমিতিগুলোর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার জাতীয় লক্ষ্য বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরওপড়ুন….. ইভটিজিং রোধে কঠোর বার্তা, মাধবপুরে যুবকের ৬ মাসের জেল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!