1. salmankoeas@gmail.com : admin :
প্রাইম ব্যাংক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ : স্কুল ক্রিকেটে জেলার শিরোপা জিতল বগুড়ার বীট মডেল - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

প্রাইম ব্যাংক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ : স্কুল ক্রিকেটে জেলার শিরোপা জিতল বগুড়ার বীট মডেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২০৭ Time View

বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ জেলার শিরোপা জিতেছে বগুড়ার বীট মডেল স্কুল এন্ড কলেজ। অলরাউন্ড নৈপুণ্যে দলের জয়ে বড় ভূমিকা রেখেছে অধিনায়ক রাফিদ।

শুক্রবার বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বীট মডেল স্কুল। তারা বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজকে ১১৯ রানের বড় ব্যবধানে হারায়। দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরা হয় বীট মডেল স্কুলের অধিনায়ক রাফিদ। ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলে টুর্নামেন্টের ফাইনাল সেরা নির্বাচিত হয়। তবে তাদের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৪ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে।

অধিনায়ক রাফিদ ও সুফিয়ান দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেয়। তৃতীয় উইকেটে এই জুটি যোগ করে ১৫৬ রান। দলীয় ১৭০ রানের সময় ৯৩ রান করে আউট হয় রাফিদ। তার ইনিংসে ছিল দৃষ্টিনন্দন কিছু শটের প্রদর্শনী। পরে মাত্র ২ রান যোগ হতেই সাজঘরে ফেরেন সুফিয়ান। যোগ হয় ৫৮ রান। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হলেও নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ২১০ রান তোলে বীট মডেল স্কুল।

প্রতিপক্ষের হয়ে বাফিন ৩টি ও তামিম ২টি উইকেট নেয়। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বীট মডেল স্কুলের বোলারদের তোপে পড়ে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪ দশমিক ২ ওভারে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় দল। তাদের হয়ে সর্বোচ্চ ২১ রান করে জয় এবং নাঈম ২০ রান। বীট মডেল স্কুলের হয়ে শয়ন ৫টি ও ইয়িছন ২টি উইকেট নেয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন, বীট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সৈকত, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, রাজশাহী বিভাগীয় আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খালেদ মাহমুদ রুবেল, বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাহেদুল ইসলাম রবি এবং জেলা কোচ রিফাত হাসান।

আরওপড়ুন…. চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!