1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

বগুড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৯ Time View

বগুড়া : প্রতিনিধি
” বগুড়ার মোকামতলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ”

“গ্রেপ্তারকৃতরা- টাঙ্গাইলের শফিপুর উপজেলার সিলিমপুর শেখচানা এলাকার শাহাদাত হোসেন (২২), কালু মিয়া (৩০), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনীরাম মহল্লার ঈদুল মিয়া (৩০), ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি এলাকার রবিউল ইসলাম (২১)। ”

“শুক্রবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনদিনের পৃথক অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। ”

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে টানা তিনদিন চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে মোকামতলা পুলিশ। ২৪০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধারসহ হাতেনাতে দুইজন গ্রেপ্তার হয়। পরদিন চেকপোস্টে এনএস পরিবহনের বাস তল্লাশি করে চার কেজি গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তার হয় আরও একজন। সবশেষ শুক্রবার চেকপোস্ট বসিয়ে দুই কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!