1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে প্রতিপক্ষের সং ঘ র্ষে আ/হ/ত স্কুলছাত্র আফরোজের মৃ/ত্যু - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

মাধবপুরে প্রতিপক্ষের সং ঘ র্ষে আ/হ/ত স্কুলছাত্র আফরোজের মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৯১ Time View

স্টাফ রিপোর্টার :

হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ছাত্র আফরোজ মিয়া (১৪) মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে আদাঐর গ্রামে পুকুর থেকে মাটি সরানোকে কেন্দ্র করে দুলাল মিয়া ও আশিক মিয়া পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। এ সময় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে আফরোজকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় পাঠান।

পরে ঢাকার পপুলার হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে আফরোজের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন জানান, সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকা স্কুলছাত্র আফরোজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!