1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বিদ্যুৎ লাইনের তার চুরির চেষ্টায় যুবক আটক, মামলা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

মাধবপুরে বিদ্যুৎ লাইনের তার চুরির চেষ্টায় যুবক আটক, মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৯ Time View

ক্রাইমসিন সংবাদ :

মাধবপুরে বিদ্যুৎ লাইনের তার চুরির চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুতের লাইন শিফটিং কাজ চলাকালে পাহারারত অবস্থায় ঠিকাদার পক্ষের লোকজন দেখতে পান, এক ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার খোলার চেষ্টা করছে এবং নিচে আরও কয়েকজন অবস্থান করছে। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে নিচে থাকা ৬/৭ জন পালিয়ে যায়। পরে খুঁটির ওপর থাকা ব্যক্তিকে ধাওয়া করে আটক করা হয়।

আটক ব্যক্তি নোয়াপাড়া ইউনিয়নের বেলাডোবা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোঃ শরীফ উদ্দিন (২৫)। পরে তাকে মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ খান জানান, এ ঘটনায় আটক আসামিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরওপড়ুন……

ধর্মঘর ডিগ্রি কলেজে ৩৩ বছরেও শহীদ মিনার নির্মিত হয়নি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে বঞ্চিত শিক্ষার্থীরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!