1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৮০ Time View

মাধবপুর(হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় মাধবপুর থানার নোয়াপাড়া ইউনিয়নের জগদীশপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

 

এসময় একটি বাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের প্রস্তুতির খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে তার হেফাজতে থাকা নীল রঙের পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ জনি (২৪) হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানের আব্দুল বাছের এর পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।

 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরওপড়ুন….? বিপুল পরিমাণে পেট্রোল জব্দ করেছে র‌্যাব-১৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!