1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ৫০ বোতল ইস্কফসহ যুবক আটক করেছে বিজিবি। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

মাধবপুরে ৫০ বোতল ইস্কফসহ যুবক আটক করেছে বিজিবি।

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৫২ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় ইস্কফসহ মোঃ মোস্তাহিদ মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে ধর্মঘর বিওপি বিজিবি সদস্যরা। আটক মোস্তাহিদ কালিকাপুর গ্রামের মোঃ ওয়াদ আলীর ছেলে।

শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সীমান্ত পিলার ১৯৯৫/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদকসহ তাকে আটক করা হয়।

আটককৃত মোস্তাহিদ মিয়াকে ৫০ বোতল ভারতীয় ইস্কফসহ মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি সূত্র।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনও মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ না করতে পারে, সে লক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা।

আরওপড়ুন …সড়ক দুর্ঘটনায় শেষ হল জীবন, মাধবপুরে এক যুবকের মৃত্যু

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!