1. salmankoeas@gmail.com : admin :
মানববন্ধন থেকে ৭২ ঘন্টার আল্টিমেটাম : - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস লাখাইয়ে সুতাং নদীর বালু নিলামে বিক্রি।। টাকা ফেরতের দাবি সাধারণ মানুষের নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

মানববন্ধন থেকে ৭২ ঘন্টার আল্টিমেটাম :

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২২৪ Time View

বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু

বগুড়া শহরের চেলোপাড়া সান্দারপট্টি এলাকায় চোর, পকেটমার, ডাকাত ও সন্ত্রাসীদের নিরাপদ আখড়া গড়ে উঠেছে বলে অভিযোগ করা হয়েছে। রাজনৈতিক দলের নেতারা দাবি করেছেন, তারা প্রতিদিন শহরে আসা মানুষের পকেট কেটে নিঃস্ব করে দিচ্ছে। বিনা কারণে আশপাশের এলাকার মানুষের বাড়িতে আগুন দিচ্ছে। অপরাধীরা অপকর্ম করে অন্যায়ভাবে দায়ভার আরেকজনের ওপর চাপিয়ে দেয়। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তারা লুটপাট, ডাকাতিসহ নানা অপকর্ম করলেও রহস্যজনক নিরব ভূমিকা পালন করছে প্রশাসন। আইনগত পদক্ষেপ দাবি জানিয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

রোববার শহরের সাতমাথা এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। দলীয় নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে দলীয় নেতাকর্মী ছাড়াও শহরের বিভিন্ন এলাকার শতশত নারী পুরুষ অংশ নেন।

বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় জেলা যুবদল সিনিয়র সহসভাপতি আতাউর রহমান সম্ভু, শহর স্বেচ্ছাসেবক দল সভাপতি জামিলুর রহমান শাওন, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, আসাদুর রহমান রাহুল, রায়হান প্রামানিক, যুবদল নেতা আব্দুল সামাদ, নিরবসহ নেতাকর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। মামলা থেকে দলীয় নেতাকর্মীর দায়মুক্তি দাবি জানিয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।

বক্তব্য দেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক হোসেন আলী, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, শহর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রুহুল আমিন রুবেল, যুগ্ম সম্পাদক মোমিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিন পশারী, শহর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ, মোতালেব শেখ প্রমুখ।

আরওপড়ুন… বিপুল পরিমাণে পেট্রোল জব্দ করেছে র‌্যাব-১৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!