1. salmankoeas@gmail.com : admin :
র‍্যাব-১৩ এর অভিযানে কোতায়ালী থানা এলাকা হতে বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

র‍্যাব-১৩ এর অভিযানে কোতায়ালী থানা এলাকা হতে বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৬২ Time View

দিনাজপুর প্রতিনিধি

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অবৈধ অস্ত্র উদ্ধারসহ সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এসকল অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই, ২৫ তারিখ সময় ০৭.৪০ মিনিটে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর কনজকুড়ী গ্রামস্থ মোঃ আনোয়ার হোসেনের ছেলে জনৈক মোঃ সাগর বাবু (২১), বসত বাড়ির উত্তর পার্শ্বের শয়ন কক্ষের ভিতর অভিযান পরিচালনা করে পলাতক আসামী মোঃ সাগর বাবু এর ফেলে যাওয়া ০১টি বিদেশী রিভলবার ও ০৫ রাউন্ড তাজা গুলি সহ ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ বোতল বিদেশী মদ এবং ০৩ পিস নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করে।

পলাতক আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করেছেন।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!