1. salmankoeas@gmail.com : admin :
শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২১৯ Time View
শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

শ্রমিকদের সঙ্গে আন্তরিক আচরণ, দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার কারণে স্ট্যান্ডার্ড গ্রুপের কোনাবাড়ী জরুন ১০ তলা ইউনিটের চিফ অপারেটিং অফিসার (COO) মোঃ নূর-ই-আলম প্রশংসা কুড়িয়েছেন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের কাছ থেকে। তাঁর কর্মদক্ষতা ও শ্রমিকবান্ধব আচরণের কথা শুধু কারখানার শ্রমিকদের মুখেই নয়, সংশ্লিষ্টদের কাছ থেকেও শোনা যায়।

কারখানার দায়িত্ব নেওয়ার পর থেকেই কোম্পানির নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ গুরুত্ব দিয়ে শুনে সমাধানের উদ্যোগ নেন মোঃ নূর-ই-আলম। শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকার কারণে তাঁদের মধ্যে তাঁর প্রতি আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে বলে জানান কয়েকজন শ্রমিক।

এক শ্রমিক বলেন, ‘COO স্যার কতটা ভালো মানুষ, তাঁর কাছে না গেলে তা বোঝা কঠিন। এর আগে অনেক কর্মকর্তা ছিলেন, কিন্তু তাঁর মতো ভালো মানুষ পাওয়া সত্যিই কঠিন। তিনি কোম্পানির নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলেন, আবার আমাদের সুখে-দুঃখেও পাশে থাকেন। কোনো প্রয়োজন নিয়ে তাঁর কাছে গেলে আমরা খালি হাতে ফিরি না।’

ওই শ্রমিক আরও বলেন, ‘স্যার আমাদের খুব ভালোবাসেন। তিনি আমাদের নিজের পরিবারের সদস্যের মতো মনে করেন। তাঁর কারণে আমরা আনন্দের সঙ্গে কাজ করতে পারি। আমরা সব সময় তাঁর জন্য দোয়া করি—আল্লাহ যেন তাঁকে সুস্থ ও ভালো রাখেন এবং দীর্ঘ হায়াত দান করেন।’

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো শ্রমিক অসুস্থ হয়ে আর্থিক সংকটে চিকিৎসা করাতে না পারলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন মোঃ নূর-ই-আলম। প্রয়োজন অনুযায়ী ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দ্রুত আর্থিক সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করেন তিনি। এমনকি ব্যক্তিগতভাবেও অসহায় শ্রমিকদের সহযোগিতা করার নজির রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। অসুস্থ শ্রমিকের খোঁজ শুধু কর্মস্থলে নয়, প্রয়োজনে তাঁর বাসায় গিয়েও নেওয়া হয় বলে জানা গেছে।
কারখানার পরিবেশ ও কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও তাঁর ভূমিকার কথা তুলে ধরেন শ্রমিকেরা। তাঁদের ভাষ্য, তিনি দায়িত্ব নেওয়ার পর কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। শ্রমিকদের অভিযোগ কোম্পানির নিয়মের মধ্যে থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে সমাধানের চেষ্টা করেন তিনি।
শুধু শ্রমিকদের কাছেই নয়, ক্রেতা বা বায়ারদের কাছ থেকেও তাঁর কাজের প্রশংসা শোনা যায় বলে জানান সংশ্লিষ্টরা। স্ট্যান্ডার্ড গ্রুপকে দেশ-বিদেশে আরও সুনামের সঙ্গে তুলে ধরতে এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
কর্মস্থলে তাঁর দীর্ঘ সময় দেওয়ার কথাও জানিয়েছেন সহকর্মীরা। অনেক সময় অফিসের নির্ধারিত সময় শেষ হয়ে সবাই চলে যাওয়ার পরও তিনি কাজ করেন। আবার কোনো কোনো দিন অফিস সময় শুরুর অনেক আগেই কর্মস্থলে এসে দায়িত্ব পালন করতে দেখা যায় তাঁকে। প্রতিষ্ঠানের স্বার্থে এমন পরিশ্রম ও দায়িত্বশীলতার কারণে সহকর্মীদের কাছেও তিনি প্রশংসিত।
সংশ্লিষ্টদের মতে, একজন কর্মকর্তার দায়িত্ব শুধু অফিসের কাজ সম্পন্ন করার মধ্যে সীমাবদ্ধ নয়; কর্মীদের পাশে দাঁড়ানো, তাঁদের সমস্যাকে গুরুত্ব দেওয়া এবং প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করাও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ। মোঃ নূর-ই-আলমের কর্মকাণ্ডে সেই দায়িত্বশীল নেতৃত্বেরই প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করেন শ্রমিকেরা।

আরওপড়ুন….. মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!