1. salmankoeas@gmail.com : admin :
সম্প্রীতি ও উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে মাধবপুর-চুনারুঘাট এমপি সৈয়দ ফয়সল - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

সম্প্রীতি ও উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে মাধবপুর-চুনারুঘাট এমপি সৈয়দ ফয়সল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১২৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলাকে উন্নত, নিরাপদ ও আধুনিক জনপদে পরিণত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। প্রাকৃতিক সম্পদ, হাওর, পাহাড় ও চা-বাগানে সমৃদ্ধ এ জনপদের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

শুক্রবার সকালে রতনপুর এলাকায় ঈদ পরবর্তী “প্রীতি উৎসব-২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রতনপুর-নোয়াপাড়া-মাদারগড়া এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমপি ফয়সল বলেন, “আগের সরকারের আমলে উন্নয়নের চেয়ে কথার ফুলঝুরি ও দুর্নীতিই বেশি হয়েছে। বর্তমান সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। সমাজের অভিজ্ঞ ও সচেতন মানুষের পরামর্শের ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “গত ঈদুল ফিতর এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারের অনুদান প্রকৃত উপকারভোগীদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষ যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেদিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।”

সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, “ঈদ বা অন্য যে কোনো ধর্মীয় উৎসব আমাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এই সম্প্রীতির চেতনাকে সবসময় ধারণ করতে হবে। সমাজে কেউ অপরাধে জড়িয়ে পড়লে তাকে সুপথে ফিরিয়ে আনা শুধু রাষ্ট্রের নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।”

তিনি বলেন, “একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রতিটি গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করতে নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন। এখন আমার প্রধান দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করা।”

নিজের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে এমপি ফয়সল বলেন, “আমি কাজের মধ্যেই মানসিক শান্তি খুঁজে পাই। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম এবং ইউপি চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেল প্রমুখ।
আরওপড়ুন…… স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তন আসছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!