1. salmankoeas@gmail.com : admin :
সেনাবাহিনীর অভিযান, বগুড়ায় অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার, দেশীয় অস্ত্রসহ চারজন আটক। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

সেনাবাহিনীর অভিযান, বগুড়ায় অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার, দেশীয় অস্ত্রসহ চারজন আটক।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৮৪ Time View

নন্দীগ্রাম বগুড়া : প্রতিনিধি

বগুড়া শহরে তিন শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। অভিযানে অপহৃত শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বগুড়া সদর সেনা ক্যাম্পের এ তথ্য নিশ্চিত করেন ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ। নিরাপত্তার স্বার্থে তিন শিক্ষার্থীর পরিচয় গোপন রাখা হয়েছে।

বৃহস্পতিবার বগুড়া শহরের মালতিনগর এলাকায় তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল কথিত কিশোর গ্যাং। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে সেনাবাহিনীর টহল দল। রাতে মালতিনগর মহল্লায় অভিযান চালানো হয়। সেনা তৎপরতায় উদ্ধার হয় অপহৃত তিন শিক্ষার্থী। হাতেনাতে ধরা পড়ে সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর চার সদস্য।

অপহরণের ঘটনায় জড়িত ও আটককৃতরা- শহরের মালতিনগর মহল্লার আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাইম (২৭) এবং মেহেদী হাসান (২৩)।

তাদের হেফাজত থেকে ৮টি ধারালো দেশীয় অস্ত্র, তিনটি নন-জুডিশিয়াল (ফাঁকা) স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেক, একটি কম্পিউটার সেট, ১৩টি সিম কার্ড, বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়। সেনাবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় অপহরণ পরিস্থিতির অবসান ঘটে। আটককৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!