1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত, আজ থেকে সিলেট রুটে বাস চলবে - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত, আজ থেকে সিলেট রুটে বাস চলবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৯৯ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জে চলমান বিরতিহীন বাস পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এর ফলে আগামী মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট বাইপাস সড়কে পুনরায় বাস চলাচল শুরু হবে। তবে আপাতত হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।

সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতারা এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে টানা দুই দিন ধর্মঘটের কারণে হবিগঞ্জ থেকে সিলেট, মৌলভীবাজারসহ জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, চাকরিজীবী, শিক্ষার্থী ও রোগীরা।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জের বিরতিহীন বাস আটকে শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে প্রথমে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলেও দাবির কার্যকর সমাধান না হওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।

ধর্মঘট চলাকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাস চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

পরিবহন নেতারা জানান, আপাতত সিলেট রুটে বাস চলাচল স্বাভাবিক করা হলেও মৌলভীবাজার রুটের সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ সোহেল চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আসন্ন ঈদের পর আবারও কঠোর কর্মসূচি ও ধর্মঘটের পথে যেতে বাধ্য হবেন তারা।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমানসহ মালিক-শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

জেলাজুড়ে এ সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরলেও মৌলভীবাজার রুটে চলাচলকারী যাত্রীদের মধ্যে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে।

আরওপড়ুন…… মাধবপুরে তরুণীর র`হস্যজনক মৃ’ত্যু

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!