1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জ জেলা কারাগারে শীতকালীন কম্বল বিতরণ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল

হবিগঞ্জ জেলা কারাগারে শীতকালীন কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ Time View

নাজমুল ইসলাম হৃদয়ঃ

হবিগঞ্জ জেলা কারাগারে গার্ডিং স্টাফদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কারা মহাপরিদর্শকের পক্ষ থেকে এ কম্বল হবিগঞ্জ জেলা কারাগারে গার্ডিং স্টাফদের মাঝে তুলে দেওয়া হয়। শীতের শুরুতেই স্টাফদের আরাম, নিরাপত্তা ও কল্যাণের কথা বিবেচনা করে নেওয়া এই উদ্যোগ কারা প্রশাসনের মানবিক ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা কারা মহাপরিদর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্টাফদের মনোবল বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগাবে।

শীতকালীন সহায়তা পেয়ে গার্ডিং স্টাফদের মুখেও দেখা যায় সন্তুষ্টির হাসি। তারা জানান, কঠিন পরিবেশে দায়িত্ব পালন করতে গিয়ে এমন সামান্য সহযোগিতাও তাদের জন্য বিশেষ উপকার বয়ে আনে।

হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, শৃঙ্খলা, সেবামূলক মনোভাব ও মানবিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি বরাবরই সচেষ্ট। শুধু শৃঙ্খলা নয়, আমরা মানবিক ব্যবস্থাপনা ও স্টাফদের কল্যাণকে অত্যন্ত গুরুত্ব দিই। শীতের সময় যেন কেউ কষ্টে না থাকে, সে জন্যই এ উদ্যোগ। স্টাফদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই শীতকালীন এই কম্বল বিতরণ করা হয়েছে।

কারা প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনগুলোতেও স্টাফদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!