1. salmankoeas@gmail.com : admin :
এক ম্যাচে মেসির যত রেকর্ড - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

এক ম্যাচে মেসির যত রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৭৯ Time View
এক ম্যাচে মেসির যত রেকর্ড : ছবি সংগৃহীত

২০২২ বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি কেন বুটজড়ো তুলে রাখেননি? এমন প্রশ্ন যারা করেছিলেন- তার উত্তর প্রথম ম্যাচেই দিয়ে দিলেন কিংবদন্তি।

আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেছেন মেসি। বিশ্বকাপজয়ী মহানায়ক স্পর্শ করেছেন কয়েকটি মাইলফলক, গড়েছেন অনেকগুলো রেকর্ড।

কনসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে ‘জে’ গ্রুপের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। তিনটি গোলই মেসির।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলেতে নামেন মেসি। ক্রিস্তিয়ানো রোনালদো ও কুয়েতের বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন এই ম্যাচ দিয়ে।

ম্যাচের চতুর্থ মিনিটেই জালে বল পাঠিয়েছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে উদযাপন করতে পারেননি।

উৎসবের জন্য খুব বেশি সময় নেননি রেকর্ড আটবারের বর্ষসেরা। ম্যাচের ১৭তম মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো দে পলের পাস পেয়ে ২৫ গজ দূর থেকে করেন চোখধাঁধানো প্রথম গোল।

ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর রেকর্ডেও ভাগ বসিয়েছেন এই গোল দিয়ে। বিশ্বকাপে ডি বক্সের বাইরে থেকে সর্বোচ্চ পাঁচ গোল এই দুজনের। এই রেকর্ডটাও নিজের করে নেওয়ার সুযোগ মেসির সামনে।

একই সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর ছাড়া পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা দ্বিতীয় ফুটবলার হলেন মেসি।

 

 

বিশ্বকাপে ২৭তম ম্যাচে মেসি নিজের দ্বিতীয় গোলটি পান ৬০তম মিনিটে। আর ৭৬তম মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে আদায় করে নেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

সেই সঙ্গে রোনালদোর আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি- বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক।

সব মিলিয়ে ‘বুড়ো’ মেসির বার্তাটাও যেন স্পষ্ট। কাতারে স্বপ্নপূরণ হলেও ক্ষুধাটা আছে আগের মতোই।

আরও পড়ুন….সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!