1. salmankoeas@gmail.com : admin :
গাইবান্ধার সাঘাটায় সিজু নিহত'র ঘটনায় অতিরিক্ত ডিআইজি'র নেতৃত্বে কমিটি গঠন।। ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন । - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

গাইবান্ধার সাঘাটায় সিজু নিহত’র ঘটনায় অতিরিক্ত ডিআইজি’র নেতৃত্বে কমিটি গঠন।। ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন ।

প্রতিবেদন গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল--
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৮৩ Time View

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল–

গাইবান্ধার সাঘাটায় সিজু নামে এক যুবকে থানার সামনের পুকুরে পিটিয়ে হত্যার ঘটনায় তিন সদস্যদের একটি তদন্ত  কমিটি গঠন করা হয়েছে ৷

মঙ্গলবার দুপুুরে সাঘাটা থানার সামনের পুকুরে সিজুকে পিটিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন কালে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সকাল ১০.৩০ হতে  ঘটনাস্থল পরিদর্শন চলাকালীন বিকাল ৩ টার দিকে তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত এডিশনাল ডিআইজি জানান, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও যথাযথ ব্যবস্থা গ্রহণই আমাদের লক্ষ্য।”  সিজু নিহত হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর রেখেছে।

উল্লেখ্য পুলিশের ভাষ্য অনুযায়ী,গত বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ দেয় সিজু মিয়া। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরের কচুরিপানার মধ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাতনামা হিসেবে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পরের দিন শনিবার পুকুরে সিজুকে পুলিশ কতৃক পিটিয়ে হত্যার একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় তোলপার সৃষ্টি হয়৷ পরে সেই দিনই গাইবান্ধা পুলিশ সুপারের কর্যালয় ঘেরাও করে এলাকাবাসি৷ পরের দিন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক ও স্থানীয়রা ৷

এ ঘটনাটি তদন্তে  তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অপর সদস্যদ্বয় হলে মোছাঃ রুনা লায়না অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ম্যানেজম্যান্ট ডিাইজি রংপুর রেঞ্জ ও  অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম৷   পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার এ-সার্কেল গাইবান্ধা।

আরওপড়ুন ….গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ পরিবারের বিরুদ্ধে ভুয়া আইডির অপপ্রচারে প্রতিবাদ ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!