1. salmankoeas@gmail.com : admin :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাহেরির নির্বাচনী অফিস সিলগালা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাহেরির নির্বাচনী অফিস সিলগালা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ Time View

স্টাফ রিপোর্টার:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য প্রার্থী (মোমবাতি প্রতীক) মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর একটি নির্বাচনী অফিস সিলগালা করেছে প্রশাসন। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সিলগালার আদেশ দেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী একটি ইউনিয়নে একজন প্রার্থী সর্বোচ্চ একটি নির্বাচনী কার্যালয় স্থাপন করতে পারেন। তবে শায়েস্তাগঞ্জ উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বড়কোটা বাজার এবং একই ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নামে দুটি নির্বাচনী অফিস খোলা হয়—এমন অভিযোগ ওঠে। এর ভিত্তিতে নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় সদ্য চালু হওয়া কার্যালয়টি সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিষয়ে মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইসমাইল হোসেন নোমানী বলেন, প্রচারণা শেষে তারা এসে দেখতে পান নির্বাচনী অফিসটি সিলগালা করা হয়েছে।

পরে জানতে পারেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে এ ব্যবস্থা নিয়েছেন। তিনি দাবি করেন, বড়কোটা বাজারে যে অফিসের কথা বলা হচ্ছে সেটি তাদের নির্বাচনী অফিস নয়; সেখানে কেবল একটি ব্যানার টানানো হয়েছে। বিষয়টি প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!