1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা, পুলিশের হাতে আটক এক কারবারি ৯০ বোতল ভারতীয় মদ ও পিকআপ জব্দ, পুলিশের সফল অভিযান - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

মাধবপুরে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা, পুলিশের হাতে আটক এক কারবারি ৯০ বোতল ভারতীয় মদ ও পিকআপ জব্দ, পুলিশের সফল অভিযান

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৯৭৩ Time View

lpনিজেস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা চালিয়ে শেষরক্ষা হয়নি এক চিহ্নিত মাদক কারবারির। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি সফল অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (চুনারুঘাট সার্কেল) সালিমুল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্লাহ ও ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্যবহৃত একটি পিকআপ গাড়ীসহ  ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন:
নজির আহমদ, পিতা– সিরাজ উদ্দিন, গ্রাম– নয়ামাটি, থানা– গোয়াইনঘাট, জেলা– সিলেট।

জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯০ বোতল ভারতীয় মদ। পুলিশ জানায়, এসব মাদক সীমান্ত এলাকা থেকে চোরাই পথে এনে মাধবপুর হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পরিকল্পনা ছিল।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্লাহ বলেন:

“মাদক সমাজকে ধ্বংস করে দেয়। এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাধবপুরকে মাদকমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান চলছে। আজকের অভিযানে আমরা একটি গাড়িসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছি এবং একজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছি। মাদক কারবারিদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমরা মাধবপুরবাসীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।”

পুলিশ জানায়, আটক নজির আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই পুলিশের এ তৎপরতাকে স্বাগত জানিয়ে জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার হওয়া উচিত।

আরওপড়ুন…মাধবপুরে গোপন অভিযানে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার, পলাতক ৫ ওসি মোঃ সহিদ উল্লাহ: “মাধবপুরকে ডাকাত ও মাদকমুক্ত করাই আমাদের লক্ষ্য”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!