1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে পৃথক অভিযানে মাদক কারবারিসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অনুপ্রবেশকারী আটক - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

মাধবপুরে পৃথক অভিযানে মাদক কারবারিসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অনুপ্রবেশকারী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩০৬ Time View

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুরে পুলিশ, বিজিবি ও যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ দুই মাদক কারবারি এবং তিন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাত ৩ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল অফিসার এর নেতৃত্বে র‍্যাব-৯ ও সেনাবাহিনীর একটি যৌথবাহিনী মাধবপুর উপজেলার সুয়াবই গ্রামে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ৫০ পিস ভারতীয় মদসহ কবির মিয়া(২৭) নামে এক ব্যাক্তিকে আটক করেন। সে মাধবপুর উপজেলার সুয়াবই গ্রামের জাকির হোসেন এর পুত্র।
শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৪ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিরস্ত্র) অঞ্জন কুমার তালুকদার ও এএসআই(নিরস্ত্র) রতন বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য উপজেলার ০৬নং শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মনতলা- জগদীশপুর পাকা রাস্তায় অভযিান চালিয়ে ০৫ কেজি গাঁজাসহ মোঃ আবুল হাসেম (৬২) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেন। সে মাধবপুর উপজেলার নোয়াগাও গ্রামের মৃত ইয়াকুব আলী’র পুত্র। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল শুক্রবার রাত ১০ টায় মাধবপুর উপজেলার সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে নারীসহ তিন জনকে আটক করেন। ধৃত ব্যাক্তিরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উত্তর সিংহগ্রাম এর সুরেশ শাহজী এর পুত্র পরিমল শাহজী(৩৩) ও কিরমোহন শাহজী এর পুত্র সন্তোষ শাহজী(২৫) এবং গোয়ালনগর গ্রামের উষা রঞ্জন সরকার এর কন্যা বিপাশা সরকার (১৮)। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মুহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর প্রকৃয়াধীন আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!