1. salmankoeas@gmail.com : admin :
মানব অসতর্কতায় মৃত্যু—সাতছড়িতে বিপন্ন প্রাণীর আর্তনাদ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাই নদীতে কোটি টাকার সিলিকা বালি লুটপাট—প্রশাসন নীরব, সক্রিয় সিন্ডিকেট ফরিদপুর সুগার মিলের ৫০তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন! কমলগঞ্জে প্রভাবশালী মহলের বাধায় গ্রামীণ রাস্তায় চলাচল বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ হবিগঞ্জ জেলা কারাগারে শীতকালীন কম্বল বিতরণ মাধবপুরে অষ্টম শ্রেণীর ছাত্র আফরোজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মাধবপুরে নোয়াপাড়া রেলস্টেশনে রেলওয়ে পুলিশ ফাঁড়ি উদ্বোধন পরিবার কল্যাণ কর্মীরা বঞ্চনার শিকার, নন্দীগ্রামে কর্মবিরতি ডিমলায় বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় গরু ও মাদক আটক দেওয়ানগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত মাধবপুরে দুই গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

Join 2 other subscribers

মানব অসতর্কতায় মৃত্যু—সাতছড়িতে বিপন্ন প্রাণীর আর্তনাদ

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৪৬ Time View

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও প্রাণ গেল একটি বিপন্ন প্রজাতির হনুমান শাবকের। মঙ্গলবার সকালে উদ্যানের ভেতর দিয়ে ছুটে যাওয়া একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় শাবকটির করুণ মৃত্যু ঘটে। শাবকটির সঙ্গে থাকা মা হনুমানটিও গুরুতর আহত অবস্থায় দীর্ঘ সময় সন্তানের মরদেহের পাশে নিথর হয়ে বসে ছিল—যা প্রত্যক্ষদর্শীদের হৃদয় ছুঁয়ে যায়।

সাতছড়ি জাতীয় উদ্যান চশমাপরা মুখপোড়া হনুমানসহ বিভিন্ন বিপন্ন সংরক্ষিত বন্যপ্রাণীর আবাসস্থল। তবে উদ্যানের ভেতর দিয়ে অনিয়ন্ত্রিত যান চলাচল পর্যাপ্ত নজরদারির অভাবে এসব প্রাণীর জীবন আজ ভয়াবহ ঝুঁকিতে পড়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্যান এলাকায় যানবাহনের গতি সীমা নির্ধারণ সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হলেও চালকদের বেপরোয়া আচরণ রোধ করা যাচ্ছে না। সাতছড়ি বিট কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, “আমরা সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছি, কিন্তু চালকেরা নিয়ম মানতে আগ্রহী নন।”

ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, “উদ্যানের প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর গতিসীমা নির্ধারণ, নজরদারি এবং পর্যটকদের সচেতন করাই এখন সবচেয়ে জরুরি।”

বিশেষজ্ঞরা জানান, চশমাপরা মুখপোড়া হনুমানের মধ্যে শংকরায়নের প্রবণতা বেড়েছে, যা প্রজাতির ভবিষ্যতের জন্য এক গুরুতর সংকেত।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিবেশপ্রেমীদের জোর দাবি—সাতছড়ি জাতীয় উদ্যানসহ দেশের সকল সংরক্ষিত বনে বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

শেষ হলো আরও একটি করুণ মৃত্যু… আমরা কি এখনও জাগব না?


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading