1. salmankoeas@gmail.com : admin :
শায়েস্তাগঞ্জ চেকপোস্টে ২০ কেজি গাঁজা উদ্ধার কাভার্ড ভ্যানচালক ইউছুফ আলী আটক - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

শায়েস্তাগঞ্জ চেকপোস্টে ২০ কেজি গাঁজা উদ্ধার কাভার্ড ভ্যানচালক ইউছুফ আলী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৯ Time View

ক্রাইমসিন সংবাদ:
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর ক্যাম্পের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে স্থাপিত চেকপোস্টে পুলিশের সুনির্দিষ্ট অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাইওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সিলেটের তামাবিল সীমান্ত এলাকা থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে মাদক পাচার করা হচ্ছে। পরে সন্দেহের ভিত্তিতে ঢাকা মেট্রো-ন-২৩-১৭৪৫ নম্বরের কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হলে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা।

অভিযানকালে স্থানীয়দের উপস্থিতিতে গাঁজা ও কাভার্ড ভ্যানটি জব্দতালিকাভুক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এসময় ভ্যানচালক মো. ইউছুফ আলী (৪৫) কে আটক করা হয়। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লডাইরচর গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে। জিজ্ঞাসাবাদে ইউছুফ আলী স্বীকার করেন যে তিনি তামাবিল এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, মাদকবিরোধী এই অভিযান নিয়মিত তৎপরতার অংশ। আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!